বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে এক ওয়ার্ডের চার মেম্বার প্রার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

ইউনিয়ন নির্বাচনের ৩য়  ধাপে ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা যায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও নির্বাচন কেন্দ্রিক অনিয়মের দায়ে রোববার বিকেল পর্যন্ত প্রায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন মেম্বার প্রার্থীকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত সবাই একই ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী।

আজ রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোটকেন্দ্রে মারামারি ও বিশৃঙ্খলার খবর পেয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উপস্থিততে অভিযান চালিয়ে ৪ মেম্বার প্রার্থীকে আটক করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আটকের তথ্য নিশ্চিত করে জানান, ভোট কেন্দ্রে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করায় সকাল থেকে এ পর্যন্ত প্রায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।

জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ১জন পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটছে এমন খবর পেয়ে সাথে সাথে ব্যবস্থা নিয়ে ৪ মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ