বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের শৈলকূপায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় শৈলকূপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের আহতরা হলেন- শৈলকূপা থানার এসআই সিহাবুল ইসলাম, কনস্টেবল খাদেমুল ইসলাম ও ইকবাল হোসেন। গ্রামবাসীদের মধ্যে আহতরা হলেন- মর্জিনা খাতুন, মেহেদী, আয়ুব, রহিম, নবিরুল, কুদ্দুস, লিটন, হাফিজ, নবাব, রাসেল, রফিক, আজিজসহ ২০ জন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিপ্রবকদিয়া গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও বিপ্রবকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু গ্রুপের লোকজন দু’ভাগে বিভক্ত ছিল। রবিবার সকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দু’দলে বিভক্ত হয়ে দেশীয়ও অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, গতকাল শৈলকূপা উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পরে বিভিন্ন ইউনিয়নের একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আরও সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ