বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল আ.লীগ নেতার ছেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তোতা শেখ (৪০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলের মৃত্যু হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন নিহতের ছোটভাই ও বোনজামাই। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের রেহাই পাইকাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত তোতা শেখ উপজেলার দপ্তিয়র ইউনিয়নের রেহাই পাইকাইল গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল মেম্বারের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা মো. আক্কেল আলী।

নিহতের ভাই গুলিবিদ্ধ আহত রফিক শেখ বলেন, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেমের পক্ষে কাজ করছিলাম। হঠাৎ আমাদের গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনেন। শুক্রবার বিকালে আমরা পাইকেল বটতলা মোড়ে চা খাচ্ছিলাম। এ সময় আমাদের সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীনের কথাকাটাকাটি হয়।

পরে সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন, খাজা ও জাহাঙ্গীর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় পতিপক্ষ আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে আমার পায়ে গুলি লাগে। মুহর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমার ভাই তোতা শেখ, বোনজামাই বাচ্চু মণ্ডল ও আমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আমার ভাই তোতা শেখ মৃত্যুবরণ করেন।

নাগরপুর থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ