বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নারায়ণগঞ্জে মেসে আগুন, ৩ যুবক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি বাড়িতে আগুন লেগে তিন যুবক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আদনান টাওয়ারের চতুর্থ তলার মেসের একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পারভেজ, মামুন ও জীবন। তারা তিনজনই স্থানীয় ইপিজেডে অনন্ত এ্যাপারেলস নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিক। দগ্ধদের মধ্যে পারভেজ ও মামুনের শরীরের ৯৯ শতাংশ এবং জীবনের ৩০ শতাংশ শরীর ঝলসে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, দগ্ধদের কারো অবস্থা ভালো নয়। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই মেসের বাসিন্দা রিয়াজ জানান, সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ করে ওই কক্ষে আগুন লেগে যায়। এ সময় সেখানে থাকা তিনজন দগ্ধ হন। পরে অন্যান্য সহকর্মীরাসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটউটে পাঠায়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

গ্যাস পাইপ লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করলেও ফায়ার সার্ভিস কতৃপক্ষ বলছে, এর কোন সত্যতা বা আলামত পাওয়া যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভবনের বাসিন্দাদের সতর্ক করে ঘটনাস্থলে পুলিশ মোতায়োন করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যারও ভবনটি পরিদর্শন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ