বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ির আমবাগ তেতুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ