শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলে মরক্কোর প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের তীব্র সমালোচনা আর আপত্তির মুখেও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তাদের আমন্ত্রণে মরক্কোর একটি প্রতিনিধিদল ছয় দিনের সফরে তেলআবিব পৌঁছেছে। খবর আনাদোলুর।

ইসরাইলি ব্রডকাস্টিং করপোরেশন এক প্রতিবেদনে বলেছে, গত রোববার থেকে প্রতিনিধিদলটি ইসরাইলে অবস্থান করছে।

এর আগে গত ১৪ নভেম্বর মরক্কোতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গোভরিন বলেছেন, মরক্কো থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল শিগগির তেলআবিব সফর কবরে।

সফরকারী দলটিতে মরক্কোর সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ইসরাইলি রাষ্ট্রদূত।

তবে এ সফর নিয়ে এখনও মুখ খোলেনি মরক্কো। দুই দেশ থেকেই সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা এলেও এখনও বিষয়টি লিখিত আকারে চূড়ান্ত চুক্তি হয়নি। এর আগে ইসরাইলের একটি প্রতিনিধিদলও মরক্কো সফর করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ