শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ওজন কমাতে পারে যে খাবারটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান আমরা কাজের চাপে নিজেকে সময় দিতে পারি না। ফলে ঘুমানো থেকে শুরু করে খাওয়া দাওয়াতে বড় একটা পরিবর্তন চলে এসেছে। সে তুলনায় নিজেকে ফিট রাখতে শরীরচর্চাটাও ঠিকমতো করা হয় না, ফলে অজান্তেই বেড়ে যাচ্ছে ওজন।

ওজন কমাতে অনেকেই বিভিন্ন শরীরচর্চা করে থাকেন। কিন্তু দেখা যায় সেটাতেও তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। শুধু শরীরচর্চার মাধ্যমে ওজন কমানো সম্ভাব না। খাদ্য তালিকায় প্রয়োজন দুধ, বাদাম, ঘি-সহ আরও পুষ্টিকর খাবার।

তবে দেখা যায় আমাদের খাদ্যভ্যাসের তালিকায় এসব খাবার নেই বললেই চলে। এসব খাবার বাদ দেওয়া শরীরের জন্য কতটুকু ভালো, বিশেষ করে চিকিৎসকরা বলছেন, দুধ খেলে ওজন কমার সম্ভাবনা অনেকটুকু। হালের কয়েকটি সমীক্ষা বলছে, দুধ খেলে কমতে পারে ওজন।

ওজন কমাতে কীভাবে সাহায্য করে দুধ চলুন জেনে নেওয়া যাক-

বেশির ভাগ মানুষই উচ্চ চর্বিযুক্ত দুধ খাওয়া থেকে বিরত থাকেন। কারণ তাদের ধারণা দুধে থাকা চর্বি এবং ক্যালোরি ওজনকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। তবে গবেষণায় উঠে এসেছে দুগ্ধজাত দ্রব্যগুলো পুরুষদের পেটের মেদ কমায়। বরং যারা দুগ্ধজাত খাদ্যদ্রব্য কম খান, তাদের মেদ বৃদ্ধির আশঙ্কা বেশি। যেসব মহিলা মেনোপোজের দিকে এগোচ্ছেন, তাদের জন্য উচ্চ চর্বিযুক্ত দুধ অত্যন্ত কার্যকর। যাদের প্রতি দিনের খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাতীয় খাবার থাকে, তাদের ওজন বৃদ্ধির ঝুঁকি কম থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ