বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তাহের (১৯) নামে এক রোহিঙ্গা ডাকাত কে আটক করেছে (এপিবিএন) পুলিশ।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা সাড়ে পর্যন্ত উনচিপ্রাং ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। আটক ডাকাত সেই একই ক্যাম্পের ব্লক ডি ৪, ঘর- ১৫, এফসিএন -২৩৭৬৮৮বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, টানা আড়াই ঘণ্টা উনচিপ্রাং ২২ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো টিমসহ ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সকল আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। বিভিন্ন ব্লকে পাহাড়ের উপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশিকালীন এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করতে সক্ষম হয়। এসময় দেশীয় তৈরি লোহার রড ৫টি, বিভিন্ন সাইজের রাম দা ৮টি ও কাঠের চোকা লাঠি ৪টি উদ্ধার করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ