বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।
গোয়াইনঘাট সিলেট

সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন ও সাহায্যকেন্দ্র, সিলেট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত উপজেলার ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও জেলা প্রশাসকের বরাদ্দ হতে উপজেলার ৭৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ১০টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ/ মহাল্লাদার ও প্রতিবন্ধীদের মধ্যে সিলেট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গ্রাম তথা একটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করাসহ নানা প্রয়োজনে গ্রাম পুলিশদের কাজে লাগাতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ৭০জন গ্রাম পুলিশ (পুরুষ) ৮জন গ্রাম পুলিশ (মহিলা) মধ্যে বাইসাইকেল এবং ১০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা প্রসাশক, এম কাজী এমদাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস সহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ