শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে দু’একদিনের মধ্যেই আসছে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে আইনি পর্যালোচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কি-না, এ নিয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। দল থেকে বহিষ্কার হওয়ার পর গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সিটি করপোরেশন আইন দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক, তারপর বলবো।

মন্ত্রী বলেন, আইনগতভাবে তার অবস্থানটা কী হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে। জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি-না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে। পর্যালোচনা করতে কতোদিন লাগবে- এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দু-একদিন লাগতে পারে।

সংশোধিত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সংশোধিত আইন অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য হবেন। পৌরসভার মেয়রও সদস্য হবেন। ইউএনও ও স্থানীয় সরকারের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। আগের আইনে থাকা প্রশাসক নিয়োগের বিধান সংশোধিত আইনের সেটা তুলে দেয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ