বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল হক (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২১ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলায় ককটেল বিস্ফোরণে সময় আতঙ্কে স্ট্রোক করে আব্দুল হক মারা গেছেন। তবে তার স্বজনদের দাবি, শ্বাসরোধ করে হত্যা করা হয় আব্দুল হককে। নিহত আব্দুল হক স্থানীয় মঞ্জিল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল চরকেওয়ার ইউনিয়নে। রোববার রাতে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর। হামলার ঘটনা ঘটে ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। ভাঙচুর চালায় অর্ধশতাধিক ঘরবাড়ি। হামলায় নৌকার সমর্থক শরীফ, সাইফুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় আতঙ্কে স্ট্রোক করে একজনের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অন্য দুজনের চিকিৎসা চলছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সংঘর্ষে আতঙ্কে একজন স্ট্রোক করে মারা গেছেন। কয়েকজন গুলিবিদ্ধের খবর শুনেছি। খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ