শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

প্রধানমন্ত্রীকে ‘ডক্টর অব লিটারেচার’ ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলবায়ু সংকট মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, নারী ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, দেশের সার্বিক উন্নয়নে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে অবদান, তার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ সিদ্ধান্তের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তিনি সম্মতি দিলে ডিগ্রিটা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ