মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সবার জন্য মসজিদে নববী উন্মুক্ত করে দিল সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর।

সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদির সংবাদপত্র ও কাজের প্রতিবেদন বলছে— মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

করোনা সংক্রমণ কমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিথিল করার পর মসজিদে নববী খুলে দেওয়া হলো। মক্কার বাইতুল্লাহও এখন সবার জন্য উন্মুক্ত।

এ সপ্তাহের শুরুর দিকে সৌদি প্রেস এজেন্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরাহ ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন। ইটমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি অ্যাপস ব্যবহার করে বিদেশিরা রাসুল (স.)-এর রওজাও দেখতে পারবেন।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় মোবাইল ব্যবহারকারীদের দুটি অ্যাপ্লিকেশন নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে রাখার অনুরোধ জানিয়েছিল। মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে নতুন অ্যাপস দুটি পাওয়া যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ