বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চুয়াডাঙ্গায় ঝগড়ার সময় মাকে পিটিয়ে মারলেন ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান চুয়াডাঙ্গা থেকেঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামে ছেলের বাঁশের আঘাতে কদবানু খাতুন ওরফে খোদে বানু (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ছেলে ঈদ্রিস আলীকে (২৮) গ্রেফতার করেছে।

আজ রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কদবানু খাতুন (৭০) শ্যামপুর গ্রামের জামালউদ্দীন মল্লিকের স্ত্রী।

গ্রামবাসী জানান, সকালে শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ায় জালালউদ্দীন মল্লিকের ছেলে ঈদ্রিস আলী টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে মা কদবানু খাতুনের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ঈদ্রিস আলী পাশে থাকা বাঁশ দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এ সময় প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় কদবানু খাতুনকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় ঘাতক ছেলে ঈদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ