বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

শিশুর চোখ দিয়ে পানি পড়ার কারণ ও করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেক শিশুরই দেখা যায় চোখ দিয়ে পানি পড়ার সমস্যা হচ্ছে। সময়মতো চিকিৎসা করলে এর জটিলতা এড়ানো যায়।

এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা সুলতানা বলেন, জন্মের পর থেকে কতদিন পানি পড়ছে, সেটা দেখতে হবে। দেখতে হবে পরিষ্কার পানি চোখ দিয়ে পড়ছে কিনা বা বাচ্চা কান্নাকাটি করার সময় চোখ দিয়ে পানি পড়ছে কিনা। দুই চোখ দিয়েই পানি পড়ে কিনা সেটাও দেখতে হবে।

তিনি বলেন, অনেক সময় দেখা যায়, বাচ্চাদের চোখ দিয়ে প্রথম দুই-তিন দিন পানি পড়ার পর ময়লা আসছে। এক্ষেত্রে একটি অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ দিলেই সমাধান হয়ে যাবে। এছাড়া চোখের এবং নাকের অংশে একটু ম্যাসেজ করে দিতে হবে। বাচ্চার নাক বন্ধ কিনা সেটা খেয়াল করবেন। সাধারণত নাকটা খুলে গেলে এ ধরনের সমস্যা চলে যায়।

ডা. নাঈমা সুলতানা আরও বলেন, বাচ্চার যদি কান্নার সময় পানি আসে, তাহলে এটি স্বাভাবিক প্রক্রিয়া। কান্না ছাড়া যদি পানি আসে, তাহলে অবশ্যই একজন চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাক বন্ধ থাকার কারণে বাচ্চাদের চোখ দিয়ে পানি আসা স্বাভাবিক। কিছু বাচ্চাদের দেখা যায়, চোখ দিয়ে ময়লা আসে। এটা অনেকটা স্বাভাবিক। এক্ষেত্রে দিনের বেলা ৮-১০ বার মেসেজ করে দিলে এ সমস্যা থাকবে না। এটা ২-৩ মাস কনটিনিউ করলে চলে যায়।

সূত্র: ডক্টর টিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ