শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শীতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন সেসব সবজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীত আসছে, আসছে শীতের নতুন সবজিও। শীতকালীন এমন কয়েকটি সবজি আছে যা কেবল সুস্বাদুই নয়, এগুলোর পুষ্টিগুণও বেশি। এই শীতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন সেসব সবজি।

গাজর: গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজর চোখের সমস্যা থেকেও রক্ষা করে। লিভার ভালো রাখে। দাঁতের সুরক্ষাতেও গাজর অত্যন্ত কার্যকর।

ফুলকপি: ফুলকপি ভাজা হোক বা তরকারি- যা লা-জবাব। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট।

বাঁধাকপি: কপির কথা উঠলে বাঁধাকপির কথা বলতেই হয়। এতে আছে ফসফরাস। নানাভাবে রোগ প্রতিরোধে সাহায্য করে বাঁধাকপি।

শিম: শিমের বীজে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হৃদরোগও নিয়ন্ত্রণ করে। চুলের জন্যও শিম খুব উপকারী।

পালং: পালংশাক ছাড়া শীত যেন ভাবাই যায় না। নানা রকম রান্নায় পালংশাক দেওয়া যায়। পালংয়ে প্রচুর আয়রন ও খনিজ আছে।

মটরশুঁটি: শীতকাল মানেই মটরশুঁটি। এই সবজি রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোলেস্টেরল কমায়। সুগার নিয়ন্ত্রণে রাখে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ