রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

মোংলায় জাহাজের ধাক্কায় কার্গোডুবি, ৩ নাবিক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোংলা বন্দরে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক নামের জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামের কয়লা বোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গো জাহাজে থাকা তিন নাবিক নিখোঁজ রয়েছেন।

মোংলা বন্দরে আসা বিদেশি জাহাজের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপার ভাইজার মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল কার্গো জাহাজ ফারদিন-১।

অন্যদিকে পণ্য খালাস শেষে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরীত থেকে আসা কয়লা বোঝাই কার্গো জাহাজটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ফারদিন-১ কার্গোটিতে একজন নিরাপত্তা কর্মীসহ মোট ৬ জন নাবিক ছিলেন।

এ সময় অন্য একটি লঞ্চ এসে কার্গোর ২ নাবিক ও আনসার সদস্যকে (বোঝাইকৃত পণ্যের পাহারাদার) উদ্ধার করলেও ৩ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।

মাল্টা পতাকাবাহী বিদেশি জাহাজ এলিনা বি’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ জানান, সুপার ভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার খবর শুনেছি। নিখোঁজ নাবিককে উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন বলেন, এ দুর্ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে।

দুর্ঘটনায় কেউ নিখোঁজ হয়েছে এমন খবর তার কাছে নেই বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ