বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেলের ফ্লোর দেবে ৯ ছাত্র আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেলের ফ্লোর দেবে গিয়ে ৯ ছাত্র আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ শেখ কামাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রাবাসে অ্যালার্ড মিটিং শেষ করে বের হয়ে বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে ফ্লোরের নিচ ভেঙে প্রায় সাত ফিট গভীরে চলে যায়। ওই ফাঁকায় পড়েন ছাত্রাবাসের শিক্ষার্থীরা। এ সময় ৯ ছাত্র আহত হন। তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক সেলিম মাতব্বর জানান, রাতে আহত ৯ ছাত্রকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা চলছে। ওই ছাত্ররা সবাই আশঙ্কামুক্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ