বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সুনামগঞ্জে সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত হলো ‘সিরাত সেমিনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তরুণ আলেমদের সমন্বয়ে গঠিত, সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ‘বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. এর বর্ণিল জীবন’ কেন্দ্রিক এক গুরুত্বপূর্ণ সিরাত সেমিনার গতকাল ১৩ নভেম্বর শহরের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয় ।

সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. রুকন উদ্দিনের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ান ও আব্দুল্লাহ মাহমুদের যৌথ পরিচালনায় সিরাত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুন্দর আলোকিত সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাইলে, ঘুনে ধরা আঁধারে নিমজ্জিত, আদর্শ বিবর্জিত ভঙ্গুর আমাদের এ সমাজটাকে ঢেলে সাজাতে হলে- রাসূল সা. এর আদর্শের বিকল্প নেই । এ জন্য আমাদের সিরাতচর্চার বিকল্পও কিছু নেই । তাই আমাদের বেশি করে সিরাতচর্চা করা উচিত।’

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে লেখক ও আলেম সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ‘ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের আদর্শ জীবন-যাপনের প্রকৃত ঠিকানা। সিরাত তো অসুস্থ উম্মাহর যথাযথ চিকিৎসা ও পরিচর্যা। সিরাত হচ্ছে মুসলিম উম্মাহর জন্য বর্ণিল পথ এবং বহু পথের মোহনা। তাই জেলায়-থানায়, শহরে-গ্রামে, বিদ্যালয়ে-শিক্ষাঙ্গনে, ক্যান্টিনে মজলিশে ব্যাপক সিরাতচর্চা প্রয়োজন।

তিনি বলেন, সিরাতচর্চা ও অনুসরণে ঈমান-আমল জাগ্রত হওয়ার মধ্য দিয়ে মনেপ্রাণে, দেহে অবয়বে শুদ্ধ ব্যক্তিমানুষ তৈরি হয়। অগণিত শুদ্ধ ব্যক্তিমানুষ সমাজ, রাষ্ট্র ও মানুষকে উপকৃত করে। সিরাতচর্চা দ্বীনি কারণেও প্রয়োজন, উম্মাহর বেঁচে থাকার দরকারেও প্রয়োজন, জাতীয় স্বার্থেও প্রয়োজন।’

এ ছাড়া মহানবী সা. এর সীরাতের আরো নানান দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বাছির, মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা শাহ মমশাদ আহমদ, তরুণ আলেম মুফতি জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মনসুর ও আব্দুল ওয়াদুদ নোমানসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ