বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘বর্তমান সরকারের অধিনে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

বর্তমান সরকারের অধিনে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশগ্রহন করবে না। এমনকি বিএনপির অংশগ্রহণ ছাড়া জাতীয় সংসদের নির্বাচন হতেও দিবে না। তত্ত্ববধায়ক সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি একথা বলেন। জ্বালানি তেল, গ্যাস, বাস-লঞ্চের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম ফারুক, হেলাল আহম্মেদ, শুক্কুর মাহমুদ, শ্রমিকদলের সভাপতি আবু সায়িদ, মোহিদুল ইসলাম মোহন, আজাহারুল ইসলাম বুলবুল, যুবদলের দিদারুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবকদলের তানভীরুল ইসলাম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ