বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রসুনের ভেতরে ইয়াবা পাচার! র‌্যাবের হাতে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রসুনের ভেতরে করে ইয়াবা পাচারের সময় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে একজন। শুক্রবার ভোরে অভিযানটি চালায় র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে এক ব্যক্তির হাতে বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে র‌্যাব। ব্যাগের ভেতরে পাওয়া যায় রসুন। রসুনের ভেতর থেকে উদ্ধার করা হয় ১৭শ পিস ইয়াবা। এ সময় শরীফ আহম্মেদ (২৮) নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ ৬শ টাকা। গ্রেফতার শরীফ আহম্মেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার শরীফ আহম্মেদকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ