বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতী নামক স্থানে ঢাকা অভিমুখী নৈশকোচের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং একই পরিবারের ৩ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অটোরিকশা চালক আব্দুল জলিল এবং ৪ বছর বয়সী শিশুকন্যা সুমাইয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরই নিহত সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম এবং দাদি সুফিয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শাহনাজ বেগম আহত অবস্থায় নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ