বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কোম্পানীগঞ্জ ইউপি নির্বাচনে ৩ টিতে স্বতন্ত্র ও ২টিতে নৌকার প্রার্থী বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এই নির্বাচন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। পুলিশ, র‍্যাব, বিজিবি’র সাথে সার্বক্ষণিক মাঠে ছিলেন ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলার ৫টি ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন ভোটাররা। স্বাধীন ভাবে ভোট দিতে পেরে খুশি তারা।

এদিকে ভোট শেষে কয়েকটি সেন্টারে পরাজিত প্রার্থীদের সাথে ভোট গণনা নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে ঝামেলা হয়। ইসলামপুর পূর্ব ইউনিয়নের ভাটরাই উচ্চ বিদ্যালয়ে সেন্টারে পরাজিত মেম্বার প্রার্থী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলামকে আটকে রাখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী গিয়ে পুলিশ ও র‍্যাবের সহায়তায় তাকে উদ্ধার করেন।

বেসরকারীভবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টি ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছে। তাদের মধ্যে ইসলামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন আলম, তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে নৌকা প্রতীকে মোঃ ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে নৌকা প্রতীকে ইকবাল হোসেন ইমাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ