বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কুমিল্লায় কেন্দ্রে হামলা, বিদ্রোহী প্রার্থীসহ আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে হামলা চালিয়ে বিদ্রোহী প্রার্থীকে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় প্রার্থীসহ আরও ৫ জন আহত হয়েছেন।

বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগ নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এ হামলা চালিয়েছেন। এ সময় চল, টেঁটা হাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ভোটগ্ৰহণের ১০ মিনিটের পরই সহিংসতা শুরু হওয়ায় পরবর্তীতে রামপ্রসাদের চর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। দুই ঘণ্টা পর আবারও পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ১০টায় পুনরায় ভোটগ্ৰহণ শুরু হয়।

ইউনিয়নের রামপ্রসাদের চর কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলে তিনি কেন্দ্রে প্রবেশ করলে নৌকার প্রার্থী লতিফ সরকারের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে আহত করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদ চর কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন প্রার্থী আহত হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ