বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিপুল মাদকসহ টেকনাফে দুই রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছে।

পৌরসভার ওই এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) ও উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারুনের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁকা রাস্তা উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। এসময় স্বাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আইসসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ