বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৪৮০ জন। শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।

এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫০ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আর শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১ লাখ ২৭ হাজার।

এর আগে সোমবার বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৪৮০ এবং শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৬৫৬ জন।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৫৭৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ৭৬ হাজার ৩৯৪ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৩৪৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৬০২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ