বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

চট্টগ্রামে আগুনে পুড়লো বিপণিকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম হাসান চৌধুরী জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি। ডাম্পিংয়ের কাজ চলছে।

আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশকিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানা যাবে বলে জানান তিনি।

-এএ