বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী: মসিক মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতা, বয়স্ক ভাতার পরিমান বৃদ্ধি করেছেন। তিনি ল্যাকটেটিং মায়েদের জন্য ভাতা প্রদানের মাধ্যমে পুষ্টিকর খাবার নিশ্চিত করে সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠন করছেন।

সোমবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে 'কর্মজীবি ল্যাকটেটিং মাদার' সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার উপকারভোগীদের হেলথ ক্যাম্প ও প্রথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন। বছরের প্রথম দিনে এখন সবাই নতুন বই পাচ্ছে। তার নেতৃত্বেই গড়ে উঠছে সমৃদ্ধ আগামীর ভিত্তি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহা. আহমার উজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী আরা বেগম।

এ অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মজীবী ল্যাকটেটিং মাদার কর্মসূচির উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ