বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আফগানিস্তানের সব সেনাদলের নাম পাল্টে ইসলামি নাম দিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল বড় ধরনের রদবদলের মধ্যে সেনাবাহিনীর আটটি দলের নাম বদলে দিয়েছে আফগানিস্তানের অন্তবর্তীকালীন তালেবান সরকার। তালেবান সে দেশের গুরুত্বপূর্ণ পদে তাদের ৪৪ জন সদস্যকে নিয়োগ দিয়েছে। গতকাল বিভিন্ন প্রদেশের গভর্নর এবং পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

তালেবান তাদের সদস্যদের নতুন নিয়োগের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, কাবুলের গভর্নরের দায়িত্ব পেয়েছেন কারি বারিয়াল। রাজধানীর পুলিশ প্রধান হিসেবে ওয়ালি জান হামজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ বলেছেন, কাবুলের স্পেশাল অপারেশনস কর্পস-এর নাম বদলে সেন্ট্রাল কর্পস করা হয়েছে। এছাড়া ২০৯ নম্বর শাহিন কর্পস এখন নাম বদলে আল-ফাতাহ করা হয়েছে।

কুন্দুজের ২১৭ পামির কর্পস নাম বদলে ওমারি কর্পস করা হয়েছে, কান্দাহারের ২০৫ আতাল কর্পস নাম বদলে করা হয়েছে আল-বদর এবং হেলমান্দের ২১৫ মাইওয়ান্দ নাম বদলে আজম করা হয়েছে।

তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব ২০১ সাইলাব কর্পস নাম বদলে খালিদ ইবনে ওয়ালিদ করেছেন। পাকতিয়ার ২০৩ থান্ডার কর্পসের নাম বদলে মানসৌরি রেখেছেন তিনি। হেরাতের ২০৭ জাফর কর্পসের নাম বদলে আল ফারুক করা হয়েছে। সূত্র: ইয়েনিসাফাক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ