বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পরিবর্তন আসতে পারে তালেবান মন্ত্রিসভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদেরও নিয়োগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাবুলের এক বাসিন্দা মাসবাহ জালান্ড বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না, তাদেরকে ফিরিয়ে আনা উচিৎ। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার সুযোগ দিতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক সরকারগুলো এখনো তালেবান কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার আহ্বান জানাচ্ছে যেন তারা আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠন করে এবং মানবাধিকার রক্ষা করে। সূত্র: তোলো নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ