বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতে মুসলিম চিকিৎসককে বাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিনি চিকিৎসক। কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন। পশ্চিমবঙ্গেরই সন্তান তিনি। অথচ কলকাতার গোটা সল্টলেক চত্বরে একটি ঘরও থাকার জন্য ভাড়া পাচ্ছেন না তিনি। ঘর খুঁজতে গিয়ে অপমানিত হতে হচ্ছে ডা: কবিউল হককে। নাম শোনার পর বাড়ির মালিক বলছেন, ‘পদবি হক? মানে মুসলিম? আমাদের এখানে ঘর হবে না।’

বিধাননগরের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা: কবিউল হক অত্যন্ত মর্মাহত। টানা এক মাস ধরে সল্টলেক সেক্টর থ্রি এলাকায় বাড়ি খুঁজতে খুঁজতে হাল ছেড়ে দিয়েছেন তিনি।

কবিউল হক বলছেন, ‘বাড়ি খোঁজার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। সল্টলেকে নাকি প্রগতিশীল মানুষের বাস। কিন্তু বাস্তবে দেখলাম হক পদবিটাই মুখ্য বিচার্য।’

ডা: কবিউল হকের জন্ম, শৈশব, বেড়ে ওঠা এ রাজ্যের মুর্শিদাবাদে। স্কুল, মেডিক্যাল কলেজে পড়াশোনার পরে চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু এই বাংলাতেই। তবু মাথা গোঁজার জন্য খাস কলকাতা শহরে তিনি ভাড়ার ঘর পাচ্ছেন না। কারণ? চিকিৎসক বলছেন, ‘আমি সংখ্যালঘু তাই।’

এমন খবরে বিস্মিত বুদ্ধিজীবীরা।

লেখিকা সমাজবিদ বোলান গঙ্গোপাধ্যায় বলেন, ‘এমন ঘটনা শুনে চমকে যাওয়ার কিছু নেই। হিংসার চোরাস্রোত দীর্ঘদিন ধরেই বহমান। যে কারণে মুসলিম বস্তিতে দু-একজন খ্রিস্টান পাওয়া গেলেও হিন্দু ধর্মাবলম্বী মানুষ মেলে না। প্রতিদিনই কলকাতা শহরে অগুনতি মুসলিম সম্প্রদায়ের মানুষ বাড়ি ভাড়া চেয়ে প্রত্যাখ্যাত হন।’

বোলানের বক্তব্য, শত্রুতার থেকেও এর নেপথ্যে রয়েছে মারাত্মক রকমের বিচ্ছিন্নতা। তার আক্ষেপ, যারা রাজনীতির জগতে রয়েছেন তারা কোনোদিন এই অন্ধকার কাটাতে এগিয়ে আসেন না। রাষ্ট্র সক্রিয় না হলে এই অবস্থা কাটবে না বলেই জানিয়েছেন তিনি।

পেশায় চিকিৎসক কবিউল হক। করোনা আবহে একজন চিকিৎসকের ভূমিকা অপরিসীম বললেও কম। সেই আবহেও একজন চিকিৎসককে স্রেফ মুসলিম হওয়ার কারণে ঘর দেয়া হচ্ছে না। এমন ঘটনায় হতবাক ভারতীয় চিকিৎসকরাও।

সূত্র: সংবাদ প্রতিদিন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ