বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

এরদোগানের মৃত্যুর গুজব, ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে টুইটারে। তার মৃত্যু সম্পর্কে হ্যাশট্যাগ দেওয়ায় দেশটির নিরাপত্তা অধিদপ্তর গতকাল বুধবার ৩০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

বলা হচ্ছে, যারা টুইটারে একটি হ্যাশট্যাগের অধীনে এরদোয়ানের স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করেছে, তারা ইঙ্গিত দিয়েছে এরদোগান মারা গেছেন। তুর্কি গণমাধ্যমে এসব তথ্য জানা গেছে।

৬৭ বছর বয়সী এরদোয়ানের স্বাস্থ্য নিয়ে তুরস্কে জল্পনা-কল্পনা চলছে। গত কয়েক মাস ধরে জনসমক্ষে বা ভিডিওতে শারীরিক অসুবিধা নিয়ে তাকে হাঁটতে দেখা গেছে। রাষ্ট্রপতির একটি ভিডিও প্রচারিত হওয়ার পর সোমবার সন্ধ্যায় গুজবটি আরও জোরালো হয়।

মন্তব্যকারীরা বলছেন, এরদোগানকে ২৯ অক্টোবর তার রাষ্ট্রপতির প্রাসাদে প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন গ্রহণ করার পরে শারীরিক অসুস্থতা নিয়ে হাঁটতে দেখা গেছে। পরে টুইটারে তার মৃত্যুর খবর ব্যাপকভাবে চাউর হয়।

খবরে বলা হচ্ছে, এরদোগানকে শেষবার জনসম্মুখে দেখা গিয়েছিল গত রোববার, যখন তিনি রোমে জি-২০ সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সাথে দেখা করেছিলেন। এরপর তিনি নিরাপত্তা প্রোটোকল নিয়ে বিরোধের কথা উল্লেখ করে গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত উপস্থিতি বাতিল করেন।

ক্ষমতাসীন দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে এরদোগানের ব্যর্থতার কারণে সর্বশেষ জল্পনাটি বেশি চাউর হয়েছে। গতকাল বুধবার এরদোগানের ক্ষমতায় উত্থানের ১৯তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

খবরে বলা হচ্ছে, তুরস্কের দণ্ডবিধির ২৯৯ ধারা অনুসারে রাষ্ট্রপতিকে অপমান করা একটি অপরাধ। রাষ্ট্রপতিকে অপমান করলে তার চার বছরের কারাদণ্ড হতে পারে। গণমাধ্যম ব্যবহার করে এ অপরাধ সংঘটিত হলে সাজা আরও বাড়ানো যেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ