বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (১ নভেম্বর) জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, পরিবেশের প্রতি মানুষ এতটাই উদাসীন যে, আমরা নিজেই নিজের কবর খুঁড়ছি। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, অনেক হয়েছে, আসুন এবার একটু সতর্ক হই। পরিবেশের সাথে আমরা টয়লেটের মতো আচরণ করছি। আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পৃথিবী বদলে যাচ্ছে। সমুদ্র থেকে শুরু করে পাহাড়-পর্বত সবকিছু ধ্বংস করে ফেলছি আমরা। নিজেরাই নিজেদের কবর খুঁড়ে যাচ্ছি প্রতিনিয়ত।

অন্যদিকে, জলবায়ুর পরিবর্তন ঠেকাতে শিগগরিই নতুন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

জলবায়ুর পরিবর্তনরোধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। বলেন, নিজেদের চূড়ান্ত পরিণতি থেকে মানবজাতি আর মাত্র কয়েক মিনিট দূরে।

বরিস জনসন বলেন, আমরা যদি এখনি সতর্ক না হই তবে, তবে আগামী প্রজন্মের জন্য আমরা আর কিছুই করার সময় পাবোনা। আমাদের চোখের সামনে ওদের ভবিষ্যত আমরা নষ্ট করছি। আমরা যদি ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদেরকে কোনদিনও ক্ষমা করবে না।

সম্মেলনের দ্বিতীয় দিনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, উন্নত দেশগুলোর খামখেয়ালির কারণে উন্নয়নশীল দেশগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দুঃখজনক।

একইসঙ্গে, কার্বন নিঃসরণ কমানোর চেষ্টার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি অভ্যস্ত হওয়ারও তাগিদ দেন তিনি। এছাড়াও, সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিসহ অন্যান্য বিশ্ব নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ