বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাতারের আমিরের উপস্থিতিতে বৃষ্টির নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারের রাজধানী দোহার আল-ওয়াজবা মুসাল্লাহ সেদেশের আমির শাইখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির উপস্থিতিতে বৃষ্টির প্রার্থনা করে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করে কাতারের আল ওয়াজবা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।

বৃষ্টির নামাজে কাতারের আমিরের পিতা হামাদ বিন খালিফা আল থানিও উপস্থিত ছিলেন। এছাড়াও আমিরের ব্যক্তিগত সহকারী শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ মুহাম্মদ বিন খালিফা আল থানি, শেখ জাসিম বিন খালিফা আল থানিসহ কাতারের শুরা কাউন্সিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা এ নামাজে অংশগ্রহণ করেন।

বৃষ্টির নামাজের পরিয়েছেন বিচার বিভাগীয় সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. থাকিল আল শাম্মারি। নামাজের পর প্রদত্ত খুতবায় তিনি মুসল্লিদের মহান আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন।

বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় মহানবী সা.-এর সুন্নত। মহানবী সা. নিজেও বৃষ্টির নামাজ আদায় করেছেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ