শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

মুক্তি পেলেন সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক মুক্তি পেয়েছেন বলে তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। গত সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা তার বাড়ি ঘেরাওয়ের পর তাকে গৃহবন্দি করা হয়। খবর আল জাজিরা’র।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর থেকেই তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। তারপরেই স্থানীয় সময় মঙ্গলবার হামদক এবং তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়। হামদককে ক্ষমতাচ্যুত করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা আর কোনো ধরনের সহায়তা দেবে না। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী হামদকের মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে সামরিক বাহিনী গ্রেফতারের পরই তাকে গৃহবন্দি করা হয়।

এদিকে অবিলম্বে হামদককে মুক্তি দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

সামরিক বাহিনীর এই আকস্মিক পদক্ষেপকে ‘অভ্যুত্থানের মহামারি’ বলে অভিহিত করে বিশ্ব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হামদকের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে রাজধানী খারতুমে তাদের নিজ বাড়িতে উচ্চ নিরাপত্তার অধীনে গৃহবন্দি রাখা হয়েছিল। তবে অন্যান্য বেসামরিক কর্মকর্তাদের কোথায় রাখা হয়েছিল তা জানা যায়নি।

এর আগে গত মাসেও দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়েছিল। তবে সে সময় অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ