বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দোহায় দুদিনব্যাপী বৈঠকে তালেবানকে যে প্রতিশ্রুতি দিল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে বিশ্বের যেসব দেশের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠতা দেখা গেছে তাদের মধ্যে চীন অন্যতম। দেশটি এবার আফগানিস্তানকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহায় চীনের প্রতিনিধি দলের সঙ্গে দুদিনব্যাপী বৈঠক হয় ইসলামিক আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে। এসময় দুপক্ষই কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা এবং আফগানিস্তানে চীনের প্রকল্পগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

ইসলামিক আমিরাতের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি দোহায় বৈঠকে মিলিত হন। বৈঠকে মানবিক সহায়তা হিসেবে চীন ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইসলামিক আমিরাতের এ মুখপাত্র বলেন, তিনটি কমিটি তৈরি করা হবে। প্রথমটি রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়ে কাজ করবে। দ্বিতীয়টি সম্পর্ক তৈরি এবং দুই দেশের মধ্যে বোঝাপড়ার বিষয় গুরুত্ব দেবে। তৃতীয়টি অর্থনৈতিক প্রকল্প নিয়ে কাজ করবে।

ইসলামিক আমিরাতের উপমুখপাত্র বিলাল কারিমি বলেন, বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

দোহায় থাকা ইসলামিক আমিরাতের রাজনৈতিক অফিস জানায়, আব্দুল গনি বারাদার বেইজিংকে নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের মাটি অন্য দেশের বিরুদ্ধে কখনও ব্যবহার হতে দেওয়া হবে না। একই সঙ্গে চীনা প্রতিনিধি দল আফগানিস্তানকে জানায়, তাদের দেশ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন সবসময় আফগানিস্তানের উন্নয়নে আলোচনা ও কাজ করার ইচ্ছা দেখিয়েছে এবং দেশটি আফগানদের সহায়তা করার চেষ্টা করছে।

যে দেশগুলো এ সঙ্কটপূর্ণ সময়েও কাবুলে দূতাবাস খোলা রেখেছে চীন তাদের মধ্যে অন্যতম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ