বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

শহিদদের কবর গুঁড়িয়ে দেওয়ায় ফিলিস্তিনি আলেমদের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেরুসালেমে পবিত্র মসজিদ আল-আকসার পাশে ইহুদিদের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবরস্থান গুঁড়িয়ে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি আলেমরা।

অধিকৃত পূর্ব জেরুসালেমের পুরনো শহরে আল-ইউসুফিয়া নামে প্রাচীন ওই মুসলিম কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দেয় ইহুদিবাদী ইসরায়েল। খবর আলজাজিরার।

সোমবার ন্যক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি আলেমদের সংগঠন প্যালিস্টিনিয়ান মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে আলেমরা বলেছেন, ইহুদি বর্ণবাদীরা মুসলিমদের আবেগের প্রতি সামান্যতম সম্মান দেখায়নি। তাদের বর্বরতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

জেরুসালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশের ওই কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

এখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। ইসরায়েল সরকার পরিচালিত জেরুসালেম পৌর কর্তৃপক্ষ আল-আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি গুঁড়িয়ে দেয়।

এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ সময় তারা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন।

ইসরায়েলের সঙ্গে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহিদ হয়েছিলেন, আল-আকসার পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদী এ দেশটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ