বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নাইজেরিয়ায় ফজরের সময় মসজিদে হামলা, নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে হামলায় ১৮ জন নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর রয়টার্স, এপি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পর পরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়।

হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যান তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ