বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ভয়ংকর ধরন শনাক্ত ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অতিসংক্রামক আরো একটি নতুন ধরন শনাক্ত হয়েছে ভারতে। নতুন এই ভ্যারিয়েন্টের নাম এওয়াই ৪ পয়েন্ট ২।

ভারতের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এনডিসি জানায়, এরই মধ্যে মধ্য প্রদেশের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমিত সাত জনকে শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকজনের স্যাম্পলের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর।

এছাড়া মহারাষ্ট্রের এক শতাংশ নমুনাতে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তারা জানান, নতুন এই ধরনটি নিয়ে গবেষণা চলছে।

এদিকে, করোনার উৎপত্তিস্থল চীনেও আবার ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে ফের ভয়াবহ কোভিড পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে ১১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে কোভিড। এর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেইজিং ম্যারাথন। যদিও দেশটির ৭৫ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।

করোনার একের পর এক ভ্যারিয়েন্টে কুপোকাত পুরো বিশ্ব। সর্বশেষ ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা কাঁদিয়েছে সবাইকে। এবার আরো উদ্বেগের খবর দিলো ভারত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ