বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কানাডায় মুসলিম শিক্ষার্থীদের সম্মানে বিশেষ আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডায় অক্টোবর মাসজুড়ে উদযাপিত হচ্চে ‘ইসলামিক হেরিটেইজ মানথ’ (ইসলামী ঐতিহ্য মাস)। তারই অংশ হিসেবে অন্টারিও প্রদেশের উইলফ্লিড লরিয়ার বিশ্ববিদ্যালয় ইসলামী সংস্কৃতি ও মুসলিম শিক্ষার্থীদের সম্মানে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে এবং তৈরি করেছে একটি ‘ইনক্লুসিভ ক্যাম্পাস’।

উইলফ্লিড লরিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুষদ প্রধান ও মুসলিম চ্যাপলিন সেলদা সেজেন বলেন, ‘এটি একটি অপূর্ব সুযোগ এবং এটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস তৈরি ও তা প্রতিপালনের অনন্য সুযোগ অনুষদ, অনুষদের শিক্ষার্থী ও কর্মীদের জন্য।’

কানাডা প্রতিবছর অক্টোবর মাসে ‘ইসলামিক হিস্টোরি মানথ’ উদযাপন করে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো পারস্পরিক সহযোগিতা এবং আদিবাসীবিরোধী বর্ণবাদ ও ইসলামভীতি থেকে নিরাময়। দেশব্যাপী আয়োজনের মধ্যে আরো আছে তথ্যবিনিময়, সংকট নিরসনের যৌথ উদ্যোগ, শিল্প প্রদর্শনী, আদিবাসীদের মসজিদে আমন্ত্রণ জানানো ইত্যাদি।

সেজেন নিজেও একটি ওয়ার্কশপে অংশ নিয়েছিল। তা ছিল ‘ক্লাসরুমে ও গবেষণা কর্মের মাধ্যমে ইসলামভীতি বোঝা এবং তা দূর করা’ বিষয়ক। ওয়ার্কশপের ভিত্তি ছিল লরিয়ারের মুসলিমদের ওপর আপতিত ইসলামভীতিমূলক কর্মকাণ্ড।

উল্লেখ্য, কানাডায় ইসলাম সবচেয়ে অগ্রসরমান ধর্ম। দেশটির বিভিন্ন পরিসংখ্যানে জানা যায়, গত এক দশকে কানাডার মুসলিম জনসংখ্যার হার ৮২ শতাংশ বেড়েছে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এক মিলিয়নের চেয়ে বেশি মুসলিম বসবাস করে, যারা কানাডার মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। তথ্যসূত্র: অ্যাবাউট ইসলাম, ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ