শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সারা দিনই ক্লান্ত লাগে! কিন্তু কেন? জেনে নিন কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন কারণেই ক্লান্তি আসতে পারে শরীর ও মনে। কারও আবার ঘুমের আগে ক্লান্তি, ঘুম থেকে উঠেও ক্লান্তি এমনকী সারা দিনই ক্লান্ত লাগে।

সাধারণত গ্রামের তুলনায় শহুরে মানুষদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়। যেসব কারণে সারাদিন শরীর ক্লান্ত লাগতে পারে-

খাওয়া: খাওয়াদাওয়া ঠিক মতো না হলে ক্লান্তি কাটানো কঠিন। অনেকেই সময়ে খাবার খাওয়ার অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন। যখন খিদে পেল বা সময় হল, তখনই খেয়ে নেন। তাতে শরীর সময় মতো পুষ্টি পায় না। এতে কর্মশক্তিও কমতে থাকে।

ঘুম: একসময় অনেকেই ঘুমানোর আগে টিভি দেখে সময় কাটাতেন। এখন তার সঙ্গে ফোন, কম্পিউটারের মতো নানা ধরনের জিনিস যোগ হয়েছে। এ সবের কারণে অনেকেরই ঘুমের সময় কমছে। তাই প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছে না শরীর। ক্লান্তিও কাটছে না।

ওজন: শরীরের ওজন যত বেশি হবে, যে কোনও কাজেই তত বেশি খাটনি হবে। ফলে অনেক বেশি শক্তি ক্ষয় হবে। তাই স্থূলতার কারণেও ক্লান্তি কাটতে চায় না।

মানসিক চাপ: মানসিক স্বাস্থ্যের উপরও ক্লান্তি নির্ভর করে । টানা মানসিক চাপ থাকলে তার চাপ গিয়ে পড়ে পেশিতেও। মাথা ব্যথা, পেটের সমস্যাও লেগে থাকে। সব মিলে শরীর ক্লান্ত লাগে।

ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকলেও শরীর জানান দেয়। ডায়াবেটিসের একটি গুরুতর উপসর্গ হলো ক্লান্তি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ