সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

নারায়ণগঞ্জে স্টিল কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় সিএসআরএম স্টিল কারাখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণের ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- বিল্লাল হোসেন (২৫), আরিফ (২৭), আব্দুল আলী (২৬), সোহেল (৩৫) ও লিটন (৩৬)। তারা সবাই পাগলা রসুলপুর এলাকায় থাকে।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রুবেল ভান্ডারী জানান, সকালে সবাই কারখানার ভেতরে লোহা গলানোর কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গলিত লোহা ছিটকে চারদিকে পড়তে থাকে। আর এতেই ওই পাঁচজন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে পাঁচজন দগ্ধ রোগী হাসপাতালে এসেছে। এদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, আরিফের ১১, আব্দুল আলীর ৫২, সোহেলের ১৩ ও লিটনের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ