বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে পাপ করেছে আরব দেশগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আরব বিশ্বের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, গত বছর যেসব দেশ এই পাপ করেছে তাদের উচিত এই চুক্তি থেকে থেকে ফিরে আসা।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর হয়।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টিকে উল্লেখ করে খামেনি বলেন, আরব বিশ্বের বেশ কিছু দেশের সরকার গত বছর ভুল করেছে। তারা বড় ধরনের ভুল করেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারা পাপ করেছে।

তিনি বলেন, এই পদক্ষেপ ইসলামি ঐক্যের বিরুদ্ধে। তাদের অবশ্যই এই ভুল পথ থেকে স আসতে হবে এবং নিজেদের এই বড় ধরনের ভুল শুধরে ফেলতে হবে।

খামেনি বলেন, মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে ফিলিস্তিনের সব সমস্যার সমাধান হবে। এর আগে গত মে মাসে ইসরায়েলকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়।

দেশটির খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং দেশটির পারমাণবিক স্থাপনায় বেশ কয়েকবার হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করে আসছে ইরান। দুদেশের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ