বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মিসরের প্রেসিডেন্ট সিসিকে কোরআন উপহার দিলেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসিকে পবিত্র কোরআনের বিরল কপি উপহার দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম ড. আহমদ তাইয়িব।

মহানবী সা.-এর জন্মদিন উপলক্ষে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসিকে পবিত্র কোরআনের বিরল কপি উপহার দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম ড. আহমদ তাইয়িব।

গত সোমবার (১৬ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোতে আল মানার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে তাঁর হাতে এই উপহার তুলে দেওয়া হয়। সম্মেলনে মন্ত্রিপরিষদের প্রধান ড. মোস্তফা মাদবুলিসহ সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট সিসি বলেন, ‘ধর্মের সঠিক উপলব্ধি ও সচেতনা তৈরির প্রতি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সর্বদা গুরুত্বারোপ করে আসছি। ধর্মীয় সচেতনা তৈরিতে মিসর সরকার কাজ করে যাচ্ছে।’ এদিকে আহমদ তাইয়িব বলেন, ‘মহানবী সা.-এর জন্মদিন উদযাপন মানব সভ্যতার অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে। পুরো বিশ্ব ও মুসলিম সমাজকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে আমাদের মহানবী সা.-এর নির্দেশিত পথে ফিরে আসতে হবে।’

দীর্ঘ ২০ বছর ব্যয় করে পবিত্র কোরআনের কপিটি ইলখানিক শাসন (১২৫৬-১৩৫৫ খ্রি.) ও মামলুক শাসনের (১২৫০-১৫১৭ খ্রি.) যুগে প্রস্তুত করা হয়। বৈচিত্র্যপূর্ণ সাজসজ্জা ও নান্দনিক কারুকার্যখচিত স্বর্ণের প্রলেপ দিয়ে কোরআনের কপিটি তৈরি হয়। পবিত্র কোরআনে ব্যবহৃত স্বর্ণের প্রলেপ ও বর্ণিল রং দীর্ঘকাল সুরক্ষা দিতে উত্কৃষ্টমানের কাগজে তা মুদ্রিত হয়।

মালিক আল ফুয়াদ লিপিতে তা টাইপ করা হয়। পরবর্তী সময়ে ক্যালিগ্রাফার মুহাম্মদ জাফর বেগের তৈরি লিপিকলার ভিত্তিতে পুনরায় তা কম্পিউটারে টাইপ করা হয়। মুসলিম বিশ্বের উন্নতমানের মুদ্রণপ্রতিষ্ঠান আল আমিরি প্রেসের প্রধান লিপিকার ছিলেন তিনি। র্সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ