বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। শনিবার রিয়াদে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান গ্রিন ইনিশিয়েটিভ ফোরামে দেওয়া বক্তব্যে এ কথা জানান।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২৭৮ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাবে সৌদি আরব। এভাবে ধীরে ধীরে কার্বন নিঃসরণ কমানোর মধ্যদিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে দেশটি।

কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক মিথেন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে অবদান রাখতে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ মিথেন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

এদিকে, ২০৩০ সালের মধ্যে ৪৫০ মিলিয়ন গাছ লাগানো ও ৮ মিলিয়ন অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স সালমান।

এছাড়া, স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষাকে আরও জোরদার করতে সৌদি আরব গ্লোবাল ওশান অ্যালায়েন্সে যোগদান করেছে বলে জানিয়েছেন প্রিন্স সালমান।

স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষায় ওশান এক্সপ্লোরেশন ফাউন্ডেশন গঠন করা ছাড়াও নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ