বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মিয়ানমারে আরেকটি ‘দমনপীড়নের’ প্রস্তুতি জান্তা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো দমন অভিযানের মতো আরেকটি ‘দমনপীড়নের’ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বিদ্রোহীদের দমনে জান্তা সরকার এরই মধ্যে উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য ও সেগাইন এলাকায় ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে গত শুক্রবার মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাঅপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ জানান, ভারী অস্ত্রশস্ত্রসহ হাজার হাজার সেনা দেশটির উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চলে মোতায়েন করার খবর পেয়েছেন তিনি। অ্যান্ড্রুজ জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর বার্ষিক মানবাধিকার প্রতিবেদন উপস্থাপন করেছেন। সেখানে দেশটিতে ফের বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি জানান, আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। মিয়ানমারে আরও ব্যাপক নৃশংস অপরাধ ঘটতে পারে। তবে আমি আশা করব, আমার ধারণা যেন ভুল হয়।

অ্যান্ড্রুজ আরও বলেন, অনুসন্ধানে দেখা গেছে, জান্তা সরকার সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত ছিল।

জাতিসংঘের বিশেষ র্যা পোর্টিয়ার বলেন, জান্তার এই পদক্ষেপ ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার আগে সেনাবাহিনীর কার্যক্রমের কথা মনে করিয়ে দিচ্ছে।

২০১৭ সালে নিরাপত্তা বাহিনীর নির্মূল অভিযানের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ওই সময় গণহত্যা সংঘটিত হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সে সময় অং সান সুচিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। এরপর থেকে দেশটিতে জান্তা বিরোধী তুমুল বিক্ষোভ চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ