শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিশ্বে করোনায় মৃত্যু ফের বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কিছুটা বেড়েছে। এ সময় মৃত্যু হয়ে আরও ৭ হাজার ৭৩২ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৫০৯ জন।

এর আগে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ১৯৪ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬১ হাজার ২৯০ জন।

এখন পর্যন্ত করোনায় সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৯৫৬ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৫২ হাজার ৯৩৬ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৩ লাখ ৮ হাজার ৭৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৩৩৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৩ হাজার ৭৪২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ১১ হাজার ৮৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ২১১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ