বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দেড় বছর পর হারামাইনে কাঁধে কাঁধ মিলিয়ে জুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারাম ও মসজিদে নববীতে পূর্ণ ধারণক্ষমতায় শুক্রবার (২২ অক্টোবর) জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো  এই দুই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলেন মুসল্লিরা।

সম্প্রতি এই দুই মসজিদে সামাজিক দূরত্বের বিধান তুলে নেওয়া হয়েছে। দেড় বছর পর এমন দৃশ্য দেখে মুসলিম বিশ্ব উচ্ছ্বাস প্রকাশ করেছে। শনিবার (২৩ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনা মহামারি শুরুর পর থেকেই সেখানে নামাজ আদায়ের ক্ষেত্রে বিধিনিষেধের কবলে পড়েন মুসল্লিরা। বিশেষ করে মক্কা ও মদিনার মানুষদের ওপর এর প্রভাব বেশি পড়ে।

বেসরকারি খাতের কর্মী ও পবিত্র নগরীর দীর্ঘদিনের বাসিন্দা আবদুল্লাহ মাহদি বলেন, মসজিদের পথে ফের হাঁটতে পারা একটি  সৌভাগ্যের বিষয়। আমরা এখন পূর্ণ ধারণক্ষমতায় মসজিদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারছি। যদিও এখনো মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। মসজিদে সবাই এখন নামাজ আদায় করতে আসায় সবকিছু পুনরায় প্রাণবন্ত হয়ে উঠেছে।

এর আগে সৌদি আরবে করোনার বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করা হয়। রোববার (১৭ অক্টোবর) থেকে শিথিলতা কার্যকর হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়, পূর্ণ ধারণক্ষমতায় ওই দুই মসজিদে নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক নয়।

সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁসহ সব জায়গাই চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলোও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ