বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

করোনা রোধে অগ্রণী ভূমিকা রাখায় ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত মুসলিম বিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা রোধে অগ্রণী ভূমিকা রাখায় মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হিসেবে ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হয়েছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম বিজ্ঞানী উগুর শাহিন।

জর্দানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)-এর ২০২২ সালের বার্ষিক প্রকাশনায় এ উপাধি ঘোষণা দেয়।

আরআইএসএসসির ওয়েবসাইট থেকে জানা যায়, কোভিড-১৯ মহামারি প্রতিরোধী অগ্রণী ভূমিকা রাখায় শাহিনকে ২০২২ সালে বিশ্বের পাঁচ শ’ প্রভাবশালী মুসলিমের ব্যক্তির তালিকার ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধি দেওয়া হয়।

জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মা প্রতিষ্ঠান ফাইজার যৌথ উদ্যোগে তাদের তৈরি টিকা পুরো বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

আরআইএসএস-এর প্রকাশনায় বলা হয়, ‘বায়োএনটেকের ফার্মা কোম্পানির প্রতিষ্ঠাতা শাহিন ও তার স্ত্রী ওজলেম টুরেসির যৌথ গবেষণায় করোনা প্রতিরোধী টিকা তৈরি হয়। তাদের তৈরি টিকা করোনা প্রতিরোধে শতকরা ৯৫ ভাগ কার্যকর এবং মানুষের ব্যবহারের জন্য এমআরএনএ প্রথম অনুমোদন দেয়।’ এদিকে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ‘উইম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হন।

সম্প্রতি জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানী এই দম্পতির হাতে সম্মাননা তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তুরস্ক থেকে আসা জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেজি জন্ম নেন। চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন তারা। ২০০৮ সালে তারা নিজস্ব ফার্মাসিটিক্যাল কোম্পানি বায়োএনটেক প্রতিষ্ঠা করেন।

মার্কিন অংশীদার ফাইজারের সঙ্গে তাদের বায়োএনটেক থেকে বিশ্বের প্রথম কার্যকর করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা উদ্ভাবন করেন এই দম্পতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ