বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মসজিদে আজান দেয়ায় ভারতে ইমামকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের এক গ্রামে। সেখানে মারধরের ঘটনা ঘটলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) উত্তরপ্রদেশের বস্তি জেলার মুন্ডিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।

একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্স টুডে বলছে, মসজিদে আজান দেয়া নিয়ে প্রথমে পিন্টু সিং নামের এক যুবক আপত্তি তোলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবক লাঠি নিয়ে মসজিদের ইমামসহ চারজনকে মারধর করে, শুরু হয় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে গ্রেফতার করে। সেই সাথে ফের উত্তেজনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, আহতরা সামান্য আঘাত পেয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, মসজিদে বসানো মাইক থেকে জোহরের আজান নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইমাম তৌফিক আহমেদ মসজিদে জোহরের আজান দেয়ার পরে গ্রামের মধুবন ওরফে পিন্টু সিং ইমামকে মাইক থেকে আজান দেয়া যাবে না বলে তাকে মারধর করে। রুবিনা (২২), রুখসার (২৮) এবং নাসির (৬০) যারা উদ্ধার করতে এসেছিলেন, তারাও মারধরের ফলে আহত হন। সূত্র: পার্স টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ